যুবলীগ নেতা মারুফের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত শেখ আফজাল হোসেন মারুফের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আয়োজনে ফিংড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে এ দোয়া ও আলোচনা সভা হয়। ফিংড়ী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, সাংগঠনিক সম্পাদক স্যামুয়েল ফেরদৌস পলাশ, ফিংড়ী ইউনিয়ন সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, সহ-সভাপতি ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, যুগ্ম-সম্পাদক মহাদেব কুমার ঘোষ, সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক মইনুর ইসলাম, ফিংড়ী যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ ফারুক হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ফিংড়ী ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু। পরে তার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply