ঢাকাTuesday , 15 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফুলবাড়ীগেটে বিদ্যুতায়িত হয়ে কিশোর আহত

admin ঢাকা
আপডেট: 15 January 2019, 21:38

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলানর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট বাজারের পূর্ব পাশে হাবিবুর রহমানের খান প্লাজার দুই তালার ছাদে খেলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সাহাবুদ্দিন (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকাল পৌনে ৪টায় জাব্দিপুর এলাকার হালিমের ছেলে সাহাবুদ্দিন তার দুই বন্ধুকে নিয়ে ফুলবাড়ীগেট খান প্লাজা দুই তালা বাড়ির ছাদে খেলছিলো। খেলার সময় ছাদের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে পড়ে যায়। এ সময় ছিটকে দুই তালা থেকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় ক্লিনিকে এবং পরে তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *