ঢাকাTuesday , 15 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নূরনগরে অর্ধ লক্ষাধিক টাকার খড় পুড়ে ছাই

admin ঢাকা
আপডেট: 15 January 2019, 21:18

নুরনগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের হরিপুর এলাকায় অগ্নিকাণ্ডে অর্ধ লক্ষাধিক টাকার খড় পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে আবুল কালাম গাইনের খড়ের গাদিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খড়ের গাদিতে আগুন জলতে দেখে পথচারীরা খবর দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ না করতে পারায় কালিগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের একটি টিম এসে টানা দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগেই প্রায় অর্ধ লক্ষাধিক টাকার খড় পুড়ে ছাই হয়ে যায়। এ বিষয় ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, সকলের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়েছি। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *