দেবহাটায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবর রহমানের গণসংযোগ
সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দেবহাটার সখিপুরে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুজিবর রহমান।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুজিবর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মারুফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, সদস্য দুলাল চন্দ্র ঘোষ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল করিম, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ, দীপক কুমার ঘোষ, শহীদুল ইসলাম, আব্দুস সালাম প্রমুখ।

Leave a Reply