জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াবে ২৭ ফ্রেব্রুয়ারি
ডেস্ক রিপোর্ট: জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামন্টে ২০১৯ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়র সিরাজুল ইসলাম প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আহম্মদ আলী সরদার, মোমিন উল্লাহ মোহন, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, যুগ্ম সম্পাদক কিরণ্ময় সরকার, ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন অনু, বাবর আলী, গোলাম ফারুক বাবু, মুশফিকুর রহমান মিল্টন, ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, কাউন্সিলর ফারাহ দিবা খান সাথী, পৌর সচিব সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় আগামী ২৭ ফ্রেব্রুয়ারি জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ আনুষ্ঠানিক উদ্বোধনের সিদ্ধান্ত ও মাঠ দর্শকদের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply