কলারোয়ায় কর্মচারীকে চিকিৎসা সহায়তা প্রদান
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে এক নারী কর্মচারীকে নগদ অর্থ দেয়া হয়েছে।
মঙ্গলবার সকালে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের কর্মচারী রহিমা খাতুনের হাতে চিকিৎসা সহায়তার এ অর্থ তুলে দেন সমিতির নেতৃবৃন্দ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি লিমিটেডের সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

Leave a Reply