ঢাকাSunday , 13 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা ইন্ডিয়ান ভিসা সেন্টারে প্রথমদিনেই ২৪১ আবেদন

admin ঢাকা
আপডেট: 13 January 2019, 20:48

এসএম নাহিদ হাসান: সাতক্ষীরা ইন্ডিয়ান ভিসা সেন্টারে প্রথম দিনেই ৩জন মেডিকেলসহ ২৪১জন ভিসার আবেদন করেছেন।
রোববার (১৩ জানুয়ারি) সকাল থেকে সাতক্ষীরা শহরের সংগ্রাম টাওয়ারে কোন প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই শুরু হওয়া এই কার্যক্রম চলবে প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ভিসা সেন্টারে সেবা নিতে আসা মুনজিতপুরের কাজল কুমার আমিন জানান, সাতক্ষীরায় ভিসা সেন্টার হওয়াতে আমরা খুব খুশি। এর আগে আমাদের অনেক ভোগান্তির মধ্য দিয়ে ভিসা করতে খুলনা, যশোর যেতে হতো। কিন্তু এখন থেকে আর যেতে হবে না। খুব সহজে আবেদন জমা দিতে পারবো।
সাতক্ষীরাস্থ ইন্ডিয়ান ভিসা সেন্টারের ইনচার্জ মৃণাল কান্তি ঘোষ সুপ্রভাত সাতক্ষীরাকে জানান, এ অঞ্চলের মানুষকে সহজে ভিসা সংক্রান্ত সেবা দেওয়ার লক্ষ্যে সাতক্ষীরায় ভিসা সেন্টার স্থাপন করেছে ইন্ডিয়ান হাই কমিশন। বর্তমানে তিনটি ডেস্কের মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ করা হচ্ছে। প্রথম দিনেই ভিসা আবেদনকারীদের বেশ সাড়া পাওয়া গেছে। সকাল তেকে সহ্যৃা পর্যন্ত তিনটি মেডিকেলসহ মোট ২৪১টি আবেদন জমা পড়েছে। আমরা আশা করছি যতদিন যাবে এর সংখ্যা আরও বাড়তে থাকবে। তিনি আরও বলেন, এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠান করা হচ্ছে না, তবে পরে করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *