ঢাকাSunday , 13 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরায় অগ্নিকান্ডে একাধিক দোকান ভস্মীভূত

admin ঢাকা
আপডেট: 13 January 2019, 20:49

আবিদ হোসেন, ভোমরা: ভাজার দোকানের গরম তেলের কড়া থেকে সৃষ্ট আগুনে ভোমরা বর্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর সংলগ্ন ৩টি দোকান ভস্মীভূত এবং তিনটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১৩ জানুয়ারি) সকাল ৭টায় এ ঘটনা ঘটে। ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের অগ্নি নির্বাপক দল এবং ফায়ার ব্রিগেডের তৎপরতায় ভয়াবহ অগ্নিকা- থেকে রক্ষা পেয়েছে ভোমরা স্থল বন্দর-এমনটাই মন্তব্য প্রত্যক্ষদর্শীদের।
সরেজমিনে জানা যায়, গাংনিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে আজিজুল (৪৭) ভোমরা বর্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর সংলগ্ন দোকানে দীর্ঘদিন ভাজার দোকান পরিচালনা করছেন। রোববার সকালে তার গরম তেলের কড়ায় আগুন ধরে সংলগ্ন গ্যাস সিলি-ারের পাইপের মাধ্যমে দ্রুত চালে আগুন লেগে যায়। কাঠ, বাঁশ, পলিথিন প্রভৃতি দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের অগ্নিনির্বাপক দল এবং সাতক্ষীরার ফায়ার ব্রিগেড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে দোকান মালিক আজিজুল বলেন, এত দ্রুত আগুন ছড়িয়ে পড়ে যে ক্যাশবাক্সও বের করতে পারিনি। পাশের ভস্মীভূত জেনারেল স্টোরের মালিক নবাতকাটির সামছুরের ছেলে মাসুম (২৫) বলেন, ২ লক্ষেরও বেশি টাকার ক্ষতি হয়েছে। দোকান ছাই হয়ে গেলেও তার ব্যবহৃত একটি তসবিহ ও কোরানশরীফ অক্ষত আছে।
দোকানদার গাংনিয়ার আলাউদ্দীন জানান, তার ক্ষতির পরিমাণ পঞ্চাশ হাজারের বেশি। আংশিক পুড়ে যাওয়া ফল দোকানদার চৌবাড়িয়ার রুহুল আমিন ও আলিপুরের আহম্মদ আলি প্রত্যেকের ক্ষতির পরিমাণ পঞ্চাশ হাজারের বেশি। গয়েশপুরের শহিদুলের ক্ষতি আনুমানিক কুড়ি হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *