ভুরুলিয়ায় ওয়ার্ড যুবলীগের কমিটি বিলুপ্ত
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আ. রব ও সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির গাইন স্বাক্ষরিত এক পত্রে ভুরুলিয়া ইউনিয়নের ২, ৩ ও ৪ নং ওয়ার্ড যুবলীগের কোন কার্যক্রম না থাকায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উল্লিখিত ওয়ার্ড যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এসব ওয়ার্ডে নতুন কমিটি গঠন করা হবে বলে ওই পত্রে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply