দেবহাটা থানার ওসি মান্নান আলীর বিদায় সংবর্ধনা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলীর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ জানুয়ারী) রাত ৮টায় থানা ভবনের হলরুমে তাকে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্বল কুমার মৈত্র’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার এসআই নয়ন কুমার চৌধুরী, মামুনুর রহমান, হেদায়েত হোসেন, মোস্তাফিজুর, ইব্রাহিম খলিল, এএসআই আলাউদ্দীন, শামিম, আব্দুল গনি প্রমুখ।

Leave a Reply