ঢাকাSunday , 13 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগরে ডাকাতের বাড়িতে শক্তিশালী বোমা বিস্ফোরণ

admin ঢাকা
আপডেট: 13 January 2019, 22:16

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগরের চিহ্নিত ডাকাত রেজাউল তরফদারের বাড়িতে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (১৩ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক জসিম উদ্দীন জানান, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের বরকত তরফদারের ছেলে রেজাউল তরফদারের (৩৮) বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে জানতে পেরে তার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে বোমা বিস্ফোরণের কোন আলামত পাওয়া যায়নি। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে শব্দ হয়েছে বলে পুলিশকে জানিয়েছে ওই বাড়িতে অবস্থানরত রেজাউল তরফদারের শ^শুর আব্দুল জব্বার তরফদার।
এদিকে স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, রোববার বিকেল ৫টার দিকে বাড়ির কাঠের মাচায় কাঠ আনতে যায় রেজাউল তরফদারের স্ত্রী জরিনা খাতুন (৩০)। এসময় মাচায় লুকিয়ে রাখা একটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটে। এঘটনায় জরিনা খাতুন আহত হয়। স্থানীয় পল্লী চিকিৎসক সাইফুল ইসলামের নিকট চিকিৎসা নিয়ে রোজিনা খাতুন আত্মগোপনে আছেন বলে তারা জানান। তারা আরও জানান, রেজাউল তরফদার একজন নামকরা ডাকাত। সে কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশারাফ হোসেন হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলেও কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। রেজাউল তরফদারের স্ত্রীর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *