ঢাকাSaturday , 12 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সফটরক প্রিমিয়ার ক্রিকেটের এন্ট্রি গ্রহণ ও দল বদল

admin ঢাকা
আপডেট: 12 January 2019, 21:44

চলতি ২০১৮-১৯ মৌসুমের প্রিমিয়ার ক্রিকেট লীগ আগামী ৩০ জানুয়ারি থেকে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। প্রিমিয়ার ক্রিকেট লীগে অংশগ্রহণকারী ক্লাব/সংস্থাকে আগামী ১৯ জানুয়ারির মধ্যে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার দপ্তরে (সাতক্ষীরা স্টেডিয়াম) সম্মতিপত্রসহ নগদ তিন হাজার টাকা এন্ট্রি ফি প্রদানের জন্য অনুরোধ করা হল।
খেলোয়াড়দের দল বদল ১৯, ২০, ২১ জানুয়ারি। খেলোয়াড়দের ২ কপি স্ট্যাম্প সাইজের ছবিসহ সশরীরে উপস্থিত হয়ে দল বদল করতে হবে।
নতুন/নবায়ন টোকেন ফি একশত টাকা, রেজিস্ট্রেশন ফরম প্রতিটি ৫০ টাকা।
ক্লাব/সংস্থার রেজিস্ট্রেশন ও টোকেন ২০১৮-১৯ সালের জন্য (ছবিসহ) যথানিয়মে সম্পন্ন করে আগামী ২৬ জানুয়ারি দুপুর ২ টার মধ্যে জমা করতে হবে।
১টি দলে সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে। ২৬ জানুয়ারি ১৫ জন এবং খেলা শুরুর ২৪ ঘন্টার মধ্যে ১০ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবেন।
প্রতিটি ক্লাবের হয়ে ৩ জন বহিরাগত খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করতে পারবে। যাদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ ক্রীড়া সংস্থার রেজিঃ ফরম পূরণ করে খেলার পূর্বে দায়িত্বরত আম্পায়ারদের নিকট জমা প্রদান করতে হবে।
পরবর্তী তথ্য ও কার্যক্রম প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরুর পূর্বে অবহিত করা হবে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *