সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আবারও লড়তে চান কোহিনুর
ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আবারও লড়তে চান কোহিনুর ইসলাম। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন। আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতা ঘোষণা করে মাঠে নেমেছেন তিনি। এমনকি উপজেলার বিভিন্ন স্থানে জনসমর্থন অর্জনে মতবিনিময়ও করছেন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী মার্চে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থিতা পেলে জয়ের ব্যাপারে আশাবাদী কোহিনুর ইসলাম। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তিনি।

Leave a Reply