ঢাকাSaturday , 12 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পশ্চিম শিরোমণি শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

admin ঢাকা
আপডেট: 12 January 2019, 21:30

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: পশ্চিম শিরোমণি আয়োজিত শেখ রাসেল স্মৃতি ৮দলীয় মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা গতকাল পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আ’লীগের সভাপতি শেখ আবিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ আফজাল হোসেন, শেখ আব্দুল গফ্ফার, শেখ ইমাদুল হোসেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেখ জাকির হোসেন। ফাইনাল খেলায় অভি অ্যান্ড ব্রাদার্স এবং যোগিপোল শান্তি সংঘ ক্লাবের মধ্যেকার খেলায় ২-১ গোলে অভি এ্যান্ড ব্রাদার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠান শেষে একই স্থানে শিরোমণি গ্লোরিয়াস ক্লাবের সভাপতি শেখ বুলবুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ খালিদ হাসান তুহিন, মিনহাজ উদ্দিন মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *