ঢাকাSaturday , 12 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় ম্যাটস ও আইএচটি এর একাডেমিক কার্যক্রমের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 12 January 2019, 22:11

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: আমরা প্রত্যাশা রাখি সাতক্ষীরা মেডিকেল কলেজ যেমন নতুন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে খুব ভাল ফলাফল অর্জন করতে সক্ষম হচ্ছে। তেমনি নতুন প্রতিষ্ঠান হিসেবে নলতা ম্যাট্স ও আইএইচটি এর নবাগত শিক্ষার্থীরা সকল অনিচ্ছাকৃত সমস্যা হাঁসিমুখে মেনে নিয়ে সকলের সহযোগিতায় মেডিকেল কলেজের ন্যায় এখান থেকেও ভাল ফলাফল উপহার দিয়ে কর্মক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হবে।
শনিবার (১২ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জের নলতা মেডিকেল ট্রেনিং সেন্টার (ম্যাট্স) ও ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজি (আইএইচটি) এর একাডেমিক কার্যক্রমের উদ্বোধন এবং ওরিয়েন্টশন কর্মসূচিসহ নবাগত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের সাথে পরিচিতিমূলক মতবিনিময় সভায় সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও প্রাক্তন সিভিল সার্জন অধ্যাপক ডা. এস জেড আতিক এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজ সাতক্ষীরাবাসী সাতক্ষীরা মেডিকেল কলেজ এবং প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে নলতায় ম্যাট্স ও আইএইচটি এর মত প্রতিষ্ঠান পেয়েছে। যার জন্য এই এলাকাসহ দেশের বিভিন্ন এলাকা হতে আগত শিক্ষার্থীরা লেখাপড়ার সুযোগ পাচ্ছে।
সাতক্ষীরা সিভিল সার্জন ও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্যানিটারি কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সোবহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ আকছেদুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল হোসেন, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, নলতা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আবুল ফজল মাহমুদ বাপী, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড়, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ।
এছাড়া ম্যাট্স বিভাগে প্রথম ব্যাচে ভর্তিকৃত ৫২ জন শিক্ষার্থী, আইএইচটি বিভাগের ল্যাব শাখায় ৫১ জন শিক্ষার্থী, একই বিভাগের রেডিও গ্রাফি শাখায় ৩৩ জন ভর্তিকৃত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *