কালিগঞ্জে কবিতা পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পৌষ পার্বন উপলক্ষ্যে কবিতা পাঠ, সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সমিতির কার্যালয়ে সাংবাদিক শেখ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুই বাংলার বিশিষ্ঠ কবি ও সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরুল্যাহ ইব্রাহিম, সাংবাদিক আশেক মেহেদী, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, সঙ্গীত শিল্পী শিক্ষক কনিকা সরকার, খুলনা বেতারের শিল্পী আব্দুর রাজ্জাক, শান্তি চক্রবর্তী, জাহাঙ্গীর হোসেন, আলি হোসেন ঢালী, কবি আলী সোহরাব, কবি মানিক চন্দ্র ঘোষ, রফিকুল ইসলাম, শহীদুল ইসলাম পুটে, কবি ইব্রাহিম খলিল, আইনজীবী জাকারিয়া ইবনে সাঈদ, সাংবাদিক মহিবুল্লাহ, আতিকুর রহমান, ইমরান আলী, মহাসিন, মনি মালা, আনোয়ারুল, আব্দুল কাদের প্রমুখ।

Leave a Reply