ঘোলা রেবেকা ইমতিয়াজ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ
কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর ঘোলায় রেবেকা ইমতিয়াজ ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় ট্রাস্টের কার্যালয় চত্বরে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জিএম নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাশিমাড়ীর ৬নং ওয়ার্ড মেম্বর আ.লীগ নেতা রাজগুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইফাজতুল্লাহ, ৬নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, শ্যামনগর উপজেলা স্বাধীনতা প্রজন্মলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম আব্দুল্লাহ আল মামুন, কাশিমাড়ী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, আলমগীর কবির প্রমুখ।

Leave a Reply