ঢাকাThursday , 10 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন কাফেলা সম্পাদক আমিনা বেগম

admin ঢাকা
আপডেট: 10 January 2019, 22:28

ডেস্ক রিপোর্ট: স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক কাফেলার সম্পাদক ও সাতক্ষীরা সরকরি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনা বেগম। বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জানাযা নামায শেষে তাকে রসুলপুর কবরস্থানে স্বামী প্রয়াত আব্দুল মোতালেবের কবরের পাশে দাফন করা হয়।
তার জানাযায় অংশ নেন সাতক্ষীরা-১ আসনের এমপি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. এসজেড আতীক, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান প্রকৌশলী বিশ্বাস শাহাদাৎ হোসেন, পরিচালক স্বাস্থ্য (অব.) ডা. আবুল ফজল, সিভিল সার্জন (অব.) ডা. মো. এবাদুল্লাহ, সাতক্ষীরার বর্তমান সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম, প্রকৌশলী হাসান মো: তৈয়ব, প্রকৌশলী জাহিদুল ইসলাম, প্রকৌশলী ওবায়দুর রহমান, প্রকৌশলী এ.টি.এম শফিক উৎপল, সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ লিয়াকত পারভেজ, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ডা. আবুল কালাম বাবলা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল হোসেন, তালা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কুদরত-ই-খোদা, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, বিশিষ্ট কলামিষ্ট ও সাংবাদিক সুভাষ চৌধুরী, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ বানার্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক এম কামরুজ্জামান, ফিফা রেফারি তৈয়ব হাসান শামছুজ্জামান, পৌর কাউন্সিলর শফিক উদ-দৌলা সাগর, অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি, উপাধ্যক্ষ মঈনুল হাসান, অধ্যাপক নূরমোহম্মাদ পাড়, সাংবাদিক আনিসুর রহিম, যশোরের শ্রমিক নেতা মাহবুবুল আলম মজনু, তালার আওয়ামীলীগ নেতা নারায়ন মজুমদার, সাংবাদিক কাজী শওকাত হোসেন ময়না, সাংবাদিক শেখ ফরিদ আহম্মেদ ময়না, সাংবাদিক কালীদাশ কর্মকার, সাংবাদিক সেলিম রেজা মুকুল, সাংবাদিক ইব্রাহিম খলিল, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জি.এম মুজিবর রহমান, সাংবাদিক জাহিদুল ইসলাম, সাংবাদিক মোশারফ হোসেন, সাবেক উপাধ্যক্ষ ওবায়দুল্লাহ গজনফর, সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, হাফেজ জাহাঙ্গীর আলম জিয়া ও মরহুমার জ্যেষ্ঠ পুত্র ডা. এটিএম রফিক উজ্জ্বলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ। জানাযা নামাজে ইমামতি করেন থানা মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা আফসার উদ্দীন।
এর আগে সকালে মরহুমা আমিনা বেগমের মরদেহ দেখার জন্য সকাল থেকেই বাড়িতে আত্মীয় স্বজন, শুভ্যানুধ্যায়ীরা ভিড় জমান। এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান মরহুমার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এদিকে, আজ বাদ আছর কাফেলা ভবনে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত দোয়া অনুষ্ঠানে সকলকে উপস্থিত থেকে শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *