ঢাকাThursday , 10 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার ২০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সাথে ঢাকা আহছানিয়া মিশনের সমঝোতা চুক্তি স্বাক্ষর

admin ঢাকা
আপডেট: 10 January 2019, 21:02

সাতক্ষীরা পৌরসভা এলাকায় দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ঢাকা আহছানিয়া মিশনের আয়োজনে সাতক্ষীরার নির্বাচিত ২০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ঢাকা আহছানিয়া মিশন।
সাতক্ষীরা পৌরসভার সম্মেলন কক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক পরামর্শ সভায় এই চুক্তি স্বাক্ষর করা হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র ফারাহ দিবা খান সাথী।
সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রকল্প ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা পরিবার পরিকল্পনা অফিসার নকিবুল হাসান, সাতক্ষীরা পৌরসভা সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, প্রোগ্রাম ম্যানেজার মো. ইকরামুল হক, সাতক্ষীরা ক্লিনিক এবং ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান ও সেক্রেটারি খালিদুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের এরিয়া ম্যানেজার সৈয়দ মিজানুর ইসলাম।
অনুষ্ঠানে বাছাইকৃত ২০টি প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালের সাথে ঢাকা আহ্ছানিয়া মিশন সমঝোতা চুক্তি স্বাক্ষরিত করে। প্রসঙ্গত, ঢাকা আহ্ছানিয়া মিশন হেলথ অ্যান্ড নিউট্রেশন ভাউচার স্কিম ফর পুওর, এক্সট্রিম পুওর অ্যান্ড সোশ্যালি এক্সক্লুডেড পিপ্ল (পেপসেপ) প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের জন্য এই চুক্তি স্বাক্ষরিত করেছে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *