শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান কামরুজ্জামান ও আব্দুস সাত্তার
ডেস্ক রিপোর্ট: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে শ্যামনগরে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান। একই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য স.ম আব্দুস সাত্তার।
জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী এম. কামরুজ্জামান বলেন, এখন পর্যন্ত দল থেকে আমিই একমাত্র প্রার্থী। সেক্ষেত্রে জনগণের ভালবাসা ও সমর্থন নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে প্রথমেই শ্যামনগরের নিরীহ মানুষকে অহেতুক হয়রানি থেকে মুক্ত করার পাশাপাশি উন্নয়নের সুবাতাস বইয়ে দিবো।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী স.ম আব্দুস সাত্তার বলেন, আওয়ামী লীগের দুঃসময়ে আমার অবদান ছিলো। যে কারণেই দল আমাকে মনোনয়ন দেবে বলে আমি আশাবাদী। আমাদের যুবসমাজ মাদকের ছোবলে আক্রান্ত। আমি নির্বাচিত হতে পারলে শ্যামনগরকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো।

Leave a Reply