ঢাকাMonday , 7 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এল্লারচর যুব স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

admin ঢাকা
আপডেট: 7 January 2019, 21:30

ফিংড়ী প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের এল্লারচর যুব স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ জানুয়ারি) রাতে এল্লারচর যুব স্পোর্টিং ক্লাবে এ প্রতিষ্ঠাবার্ষিক পালন করা হয়। ক্লাবের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম। সম্মানিত অতিথি ছিলেন ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ব্যাংদহা বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ মোনায়েম হোসেন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাউদ্দীন টপি, যুগ্ম-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেন, সাধারণ সম্পাদক সবুজ আহমেদ প্রমুখ। পরে বনভোজন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *