সখিপুরে ভিজিডি কার্ডধারীদের মাঝে সঞ্চয়ের টাকা বিতরণ
সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা সখিপুর ইউনিয়নের ভিজিডির কার্ডধারীদের মাঝে সঞ্চয়ের টাকা বিতরণ করা হয়েছে।
রবিবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২০১৭-২০১৮ চক্রের ভিজিডি কার্ডধারীদের মাঝে এ টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রব্বানী, ইউপি সদস্য মোকলেছুর রহমান, আব্দুল করিম, জগন্নাথ মন্ডল, মোনাজাত আলী, আলফাতুন নেছা, আরতী রাণী, প্রজেক্ট কোঅর্ডিনেটর শাহিন খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারি মিজানুর রহমান প্রমুখ।

Leave a Reply