রমজাননগর আ’লীগের জরুরী সভা
রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের বিরুদ্ধে একের পর এক সংবাদ প্রকাশিত হওয়ায় রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগ রোববার (৬ জানুয়ারি) জরুরী আলোচনা সভা করেছে। বিকালে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি ফজলুল হক মোড়ল, সাধারণ সম্পাদক হায়াত আলী, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, পতিত পবন, মুক্তিযোদ্ধা পরিমল গাইন প্রমুখ।

Leave a Reply