ঢাকাSunday , 6 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বোয়ালিয়া ব্রিজের ২ কিলোমিটার বাইপাস সড়ক বেহাল, জনভোগান্তি চরমে

admin ঢাকা
আপডেট: 6 January 2019, 21:52

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার বোয়ালিয়া ব্রিজের দুই কিলোমিটার বাইপাস সড়ক সংস্কারের অভাবে বেহাল হয়ে গেছে। সড়কের বেশির ভাগ পিচ উঠে গিয়ে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যাতায়াতে মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সূত্র মতে, এলাকার মানুষের যাতায়াতের জন্য বোয়ালিয়া ব্রিজ সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বোয়ালিয়াস্থ কপোতাক্ষ নদের উপর প্রস্তাবিত পিসি রায় ব্রিজ নির্মাণের পর উপজেলা সদরের সাথে রাড়ুলী ইউনিয়নসহ সীমান্তবর্তী সাতক্ষীরা ও ভারতে যাতায়াতের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হওয়ায় গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন। কিন্তু ব্রিজ হতে বোয়ালিয়া মোড় পর্যন্ত দুই কিলোমিটার সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় সড়কের বেশির ভাগ পিচ উঠে গেছে। পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যাতায়াতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে।
রাড়ুলী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার জানান, রাড়ুলী ইউনিয়নবাসীসহ পার্শ্ববর্তী জেলার হাজার হাজার মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন। কিন্তু দুই কিলোমিটার সড়ক বেহাল হওয়ার কারণে যাতায়াতে হাজার হাজার মানুষ চরম অসুবিধার মধ্যে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এ সড়ক দ্রুত সংস্কার দাবি করেছেন ভুক্তভোগীরা ।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আবু সাঈদ জানান, যানবাহন চলাচলের সুবিধার্থে সড়কটি প্রশস্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আশা করছি, দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *