ঢাকাSunday , 6 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ডালিম

admin ঢাকা
আপডেট: 6 January 2019, 21:55

আশাশুনি প্রতিনিধি: আসন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চান খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরুণ নেতা শাহ নেওয়াজ ডালিম।
তিনি উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের সাবেক আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়েছেন।
শাহ নেওয়াজ ডালিম বলেন, ছাত্রলীগের কর্মী হিসেবে তার রাজনীতির হাতেখড়ি। এরপর নেতাকর্মীদের সহযোগিতায় উপজেলা কমিটির সহ-সভাপতি পরে আহ্বায়ক মনোনীত হয়ে ছাত্রলীগকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে রাজপথে লড়াই সংগ্রাম করেছি।
এছাড়া যুবলীগের আহ্বায়ক থাকা অবস্থায় আমার ইউনিয়ন খাজরা থেকে নির্বাচন করে বিজয়ী হয়ে ইউনিয়নবাসীর সেবা করে চলেছি। এরপর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল শেষে আমি দলীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছি। দলকে সুসংগঠিত করতে এবং দলের প্রার্থী সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক আমার রাজনীতির পথপ্রদর্র্শক অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপির নৌকা প্রতিকের পক্ষে অক্লান্ত পরিশ্রম করে তাকে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত করতে পেরেছি বলে আমি গর্বিত।
আমি সবসময় গুরুজনদের সন্মান করি। আমি মুক্তিযুদ্ধের সপক্ষে পরিচালিত হয়ে দেশের চালিকাশক্তি তরুণদের মাদক, সন্ত্রাস প্রতিরোধে ভূমিকা রেখে চলেছি। আমার ইউনিয়নে চোর, ডাকাত, মাদকাসক্ত, সন্ত্রাস ও জঙ্গীবাদের স্থান নেই। দলীয় মনোনয়ন পেলে আমি জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এবং এসডিজি ২০৩০ বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে উপজেলা পরিষদে নির্বাচন করব। আমি নির্বাচিত হতে পারলে উপজেলা থেকে মাদক, সন্ত্রাস নির্মূল করে দালালমুক্ত ডিজিটাল উপজেলা গড়ে তুলব। একটি সুন্দর, স্বচ্ছ উপজেলা প্রশাসন গড়ে তুলতে আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *