ঢাকাSaturday , 5 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন সাঈদ মেহেদী, গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 5 January 2019, 19:33

ডেস্ক রিপোর্ট: আসন্ন কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে গণসংযোগ শুরু করেছেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী। শনিবার বিকাল ৪টায় তিনি উপজেলার গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আওয়ামী লীগ নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময়ে মিলিত হন।
এ সময় উপজেলা চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী সাঈদ মেহেদী বলেন, জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন ২০২১ এবং এসডিজি ২০৩০ বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করবো। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে কালিগঞ্জ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।
সভায় সাঈদ মেহেদী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হিসেবে নৌকা প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ভোটারদের অভিনন্দন জানান।
সভায় কালিগঞ্জ উপজেলা আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেনের সঞ্চালনায় ও রতনপুর ইউপি সদস্য বাবু গাজীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চন্ডিচরণ বাবু, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু, ধলবাড়িয়া ইউপি সদস্য ফজলুর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *