সৈয়দ আশরাফের জন্য তালা উপজেলা ছাত্রলীগের দোয়া মাহফিল
সৌমেন মজুমদার, তালা: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জানুয়ারি) বিকাল ৩টায় তালা ডাকবাংলা হলরুমে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর আলম সুমনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রণাব ঘোষ বাবলু প্রমুখ। সভায় বক্তারা বলেন, আমরা সত্যিকারের একজন দেশপ্রেমিককে হারালাম। দেশ একটি সম্পদ হারালো, সেই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ পরিবারের একজন নির্ভরযোগ্য সদস্য হারিয়েছে। আওয়ামী লীগের যখনই সংকট এসেছে তিনি নেত্রীর নির্দেশনায় সংকট নিরসনে কাজ করে গেছেন।
সভা শেষে তালা থানা মসজিদের ইমাম জালাল উদ্দীন দোয়া পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, তালা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোপী নাথ, খলিলনগর ছাত্রলীগের আহবায়ক উত্তম, যুগ্ম আহবায়ক জামিরুল, দীপায়ন, খেশরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তীমুর, সম্পাদক আসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাকসুদুর রহমান পলাশ, মাগুরা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাগর, ছাত্রলীগ নেতা রাজন, আকিবসহ তালা সরকারি কলেজ ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

Leave a Reply