ঢাকাThursday , 3 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

admin ঢাকা
আপডেট: 3 January 2019, 20:48

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে ১৫০ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান উপস্থিত থেকে এই কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খাঁন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, সহকারি কমান্ডার মনির আহমেদ, শাহাদাত হোসেন, আবু বক্কর সিদ্দিক, শেখ নুর মোহাম্মদসহ ১২টি ইউনিয়নের কমান্ডার ও ডেপুটি কমান্ডারবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *