ঢাকাWednesday , 2 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে ৬শ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin ঢাকা
আপডেট: 2 January 2019, 22:27

যশোর প্রতিনিধি: খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধীনস্থ যশোরের অগ্রভূলট বিওপি’র টহলদল মঙ্গলবার রাতে ৬শ’ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ২০ হাজার নগদ টাকাসহ ইমানুর রহমান ঘেনা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত শিবনাথপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
২১ বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮ টায় বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রামের শিবনাথপুর পুকুরের পাড় থেকে ইমানুর রহমানকে ইয়াবা বিক্রির অভিযোগে হাতেনাতে গ্রেফতার করে। পরে তার দখল হতে ছয়শ’ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২০ হাজার ৪০ টাকা উদ্ধার করে। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *