ঢাকাWednesday , 2 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খুলনার সাংবাদিক হেদায়েৎকে গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা

admin ঢাকা
আপডেট: 2 January 2019, 22:37

সাতক্ষীরা প্রেসক্লাব গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছে যে, নির্বাচন সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করায় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন এর খুলনা প্রতিনিধি হেদায়েৎ হোসেন মোল্যাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার এবং ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
বুধবার দেওয়া প্রেসক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, হেদায়েৎ হোসেন মোল্যাকে গ্রেপ্তার স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি সরূপ।
বিবৃতিটি দিয়েছেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সহ-সভাপতি আবদুল ওয়াজেদ কচি, সাধারণ সম্পাদক আবদুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম, অর্থ-সম্পাদক মোশাররফ হোসেন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আমিনা বিলকিস ময়না, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য আব্দুস সামাদ, ইব্রাহিম খলিল, কৃষ্ণ মোহন ব্যনার্জী, আমিনুর রশীদ ও অসীম বরণ চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *