এমপি রবিকে সড়ক পরিবহন শ্রমিকলীগের শুভেচ্ছা
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে বিপুল ভোটে নির্বাচিত সাতক্ষীরা সদর- ২ আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাতে এমপি’র বাসভবনে গিয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ মকছুর রহমান, সাধারণ সম্পাদক কাজি আক্তারুজ্জামান মহব্বত, যুগ্ম সম্পাদক এস এম আব্দুর রাজ্জাক, সহ-সম্পাদক শিমুল হোসেন, সদর উপজেলা সভাপতি আয়ুব হোসেন, পৌর সভাপতি লিটন হোসেন, পৌর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ভোমরা ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ গাজী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply