ঢাকাWednesday , 2 January 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির বেউলায় রোপা আমন প্রদর্শনীর মাঠ দিবস

admin ঢাকা
আপডেট: 2 January 2019, 22:32

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে রোপা আমন ধানের প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জানুয়ারি) বিকালে বেউলা ঈদগাহ ময়দানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) উপ পরিচালক অরবিন্দ বিশ্বাস।
উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) রাজিবুল হাসানের সভাপতিত্বে খরিপ-২/ ২০১৮-১৯ অর্থ বছরে রাজস্ব খাতের অর্থায়নে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিএম অলিউল ইসলাম।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসএপিপিও আব্দুল গণি, কৃষক অহেদ আলি সরদার প্রমুখ।
মাঠ দিবসে কৃষক অহেদ আলি জানান, কৃষি বিভাগের সহযোগিতা নিয়ে তার জমিতে অধিক পানিতে চাষযোগ্য, পানিতে তলিয়ে থাকার দীর্ঘ সক্ষমতা সম্পন্ন ব্রি-৭৬ জাতের ধানের চাষ করে বিঘা প্রতি ১৯ মণ ধান উৎপাদন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *