শ্যামনগরে নির্বাচন পরবর্তী শান্তি সমাবেশে ডিসি মোস্তফা কামাল: সহিংসতাকারীদের ছাড় দেওয়া হবে না
গাজী আল ইমরান, শ্যামনগর: একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে শ্যামনগরে নির্বাচন পরবর্তী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) বিকাল ৩টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা কামাল। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সাজ্জদুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুজন সরকার, ১৭ বিজিবির উপ অধিনায়ক শাহ মোহাম্মদ আজাদ আলী, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অসীম কুমার মৃধা, ছাত্রলীগের সভাপতি ইকরামুল হক লায়েচ, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজ, যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
সামাবেশে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় করেন প্রভাষক আব্দুল্লাহ আল ফারুক।
সমাবেশে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, সহিংসতাকারী যে দলের সদস্যই হোক না কেন, ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কোন বিশৃঙ্খলা ছাড়াই নির্বাচন শেষ হয়েছে। এই শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে।

Leave a Reply