নওয়াবেঁকীতে বই বিতরণ
নওয়াবেঁকী (শ্যামনগর) প্রতিনিধি: নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব’ এই স্লোগানকে সামনে রেখে পাঠ্য পুস্তক দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী আটুলিয়া ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা নতুন বছরের শুরুতে হাতে পেল বই।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বই বিতরণকালে উপস্থিত ছিলেন আটুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী কামরুল ইসলাম, আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু ও যুবলীগ নেতা মারুফ বিল্লাহ প্রমুখ।

Leave a Reply