ঢাকাMonday , 31 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে খুলনা-৬ আসনের নবনির্বাচিত এমপির শ্রদ্ধা নিবেদন

admin ঢাকা
আপডেট: 31 December 2018, 22:53

পাইকগাছা প্রতিনিধি: খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। সোমবার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে প্রথমে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে তিনি ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পৌরসভা মাঠে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও বঙ্গবন্ধুর একান্ত সহচর শহিদ এমএ গফুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী, সদস্য সচিব রশীদুজ্জামান, জেলা আওয়ামী লীগ নেতা ডা. শেখ মোহাম্মদ শহীদ উল্লাহ, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, আব্দুল মান্নান গাজী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, কওছার আলী জোয়াদ্দার, আওয়ামী লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু, যুগোল কিশোর দে, ইকবাল হোসেন খোকন, সরদার গোলাম মোস্তফা, আনন্দ মোহন বিশ্বাস প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *