ঢাকাMonday , 31 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নজরুল ইসলামের সাথে জগলুল হায়দারের সৌজন্য সাক্ষাত

admin ঢাকা
আপডেট: 31 December 2018, 22:51

সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সাতক্ষীরা-৪ আসনের নব নির্বাচিত এমপি এসএস জগলুল হায়দার। সোমবার (৩১ ডিসেম্বর) সকালে চেয়ারম্যানের নিজস্ব বাসভবনে উপস্থিত হয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু সায়ীদ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আ.হ.ম তারেক উদ্দীন, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রশিদ, ব্যারিস্টার ইমরুল হায়দার, অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশিকুর রহমান প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *