ডিবি গার্লস স্কুলের শুভেচ্ছা
সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডিবি গার্লস হাইস্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা-২ (সদর) আসনে দ্বিতীয় বারের মত বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস ছোবহান, প্রধান শিক্ষক এমাদুল ইসলাম দুলু, সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলাম, নজিবুল ইসলাম, হাফিজুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, অভিভাবক সদস্য আব্দুল হামিদ বাবু, সেলিম হোসেন, নজরউদ্দিন সরদারসহ অন্যান্য শিক্ষকরা। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply