ঢাকাSunday , 30 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর হাসপাতলের দুই চিকিৎসককে মারধরের অভিযোগ

admin ঢাকা
আপডেট: 30 December 2018, 23:33

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর হাসপাতালের দুইজন চিকিৎসককে মারধরের অভিযোগ উঠেছে।
রোববার সন্ধ্যায় একজন রোগীর চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান তার লোকজন নিয়ে চিকিৎসকদের মারধর করেন।

সূত্র জানায়, সকালে তকদির রহমান তোতা ও আবুল হোসেন নামের দুই ব্যক্তি প্রতিপক্ষের হাতে প্রহৃত হন। তাদেরকে ভর্তি করা হয় সদর হাসপাতালে। সকাল থেকেই তাদের চিকিৎসার ব্যাপারে জেলা আওয়ামী লীগের নেতারা খোঁজ খবর নেন এবং তাদের যথাযথ চিকিৎসার ব্যাপারে আশ্বস্ত করা হয়। তারা বর্তমানে সুস্থও আছেন। এরপরও বিনা কারণে হাবিবুর রহমান ১০-১৫ জন সঙ্গী নিয়ে হাসপাতালে ঢুকে ডা. ইকবাল মাহমুদ ও ডা. অসীম কুমার সরকারকে মারধর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *