ঢাকাSaturday , 29 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে সন্ত্রাসী হামলায় দৃষ্টিপাতের সাংবাদিক মেহেদি হাসান মারুফ আহত, দেখতে হাসপাতালে সাংবাদিক নেতৃবৃন্দ

admin ঢাকা
আপডেট: 29 December 2018, 22:30

ডেস্ক রিপোর্ট: দৈনিক দৃষ্টিপাতের শ্যামনগরের প্রতিনিধি মেহেদি হাসান মারুফ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুর একটার দিকে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা-৪ আসনে বিকল্পধারার কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজা মহাজোটের প্রার্থী হিসেবে খবর ছড়িয়ে পড়লে শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে সংবাদ সংগ্রহের জন্য সেখানে যাওয়ায় এবং শনিবার দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় ‘মহাজোটের প্রার্থী গোলাম রেজা চূড়ান্ত হওয়ায় আ.লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার জের ধরে সাংবাদিক মেহেদি হাসান মারুফের উপর এই সন্ত্রাসী হামলা চালায় দুর্বৃত্তরা।
ঘটনা সূত্রে জানা যায়, স্থানীয় রাজিব হায়দারের নেতৃত্বে শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক লায়েচ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান শাওন, নকিপুর গ্রামের জাহান আলী মোল্যার ছেলে সাদ্দাম ও আব্বাস, নকিপুরে মোস্তাফিজুর রহমানের ছেলে সুমন, নকিপুরের মতিয়ারের ছেলে আসাদসহ ১০-১২ জনের একটি সন্ত্রাসীর দল তাকে চ্যালেঞ্জ করে লোহার রড এবং হকস্টিক দিয়ে এ হামলা চালায়। এতে সাংবাদিক মেহেদি হাসান মারুফ গুরুতর আহত হলে তাৎক্ষণিক স্থানীয়রা ও তার স্বজনরা তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
এ বিষয় সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক জানান, তার মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লেগেছে। সুস্থ হতে সময় লাগবে।
এদিকে, সাংবাদিকের উপর পরিকল্পিতভাবে হামলার ঘটনায় শ্যামনগরের সাংবাদিকরা এবং সুশীল সমাজ তীব্র নিন্দা জানিয়েছে।
এদিকে, চিকিৎসারত সাংবাদিক মারুফকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে যান দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জিএম নূর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জি, দৈনিক পত্রদূতের সম্পাদক (ভারপ্রাপ্ত) লায়লা পারভীন সেজুতি প্রমুখ।
এসময় সাংবাদিকবৃন্দ তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও দোষীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *