ঢাকাSaturday , 29 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরের পর এবার কুলার পক্ষে প্রকাশ্যে মাঠে নামলো কালিগঞ্জ উপজেলা আ’লীগ

admin ঢাকা
আপডেট: 29 December 2018, 14:55

ডেস্ক রিপোর্ট: শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের পর এবার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান প্রকাশ্যে মাঠে নামলেন কুলা প্রতীকের প্রার্থী এইচএম গোলাম রেজার পক্ষে। শনিবার সকাল থেকেই তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সাতক্ষীরা-৪ আসনের কালিগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে গিয়ে নেতা-কর্মীদের কাছে কুলা প্রতীকের পক্ষে কাজ করার বার্তা পৌঁছে দেন।
এ সময় তিনি নেতা-কর্মীদের বলেন, দলীয় হাইকমান্ডের পক্ষ থেকে নির্দেশনা এসেছে জনসমর্থন বেশি থাকায় এই আসনে ধানের শীষ পরাজিত করতে মহাজোটের শরীক বিকল্পধারার গোলাম রেজার পক্ষে কাজ করতে হবে।
এ সময় শেখ ওয়াহেদুজ্জামান উপজেলার দক্ষিণ শ্রীপুর, বিষ্ণুপুর, কৃষ্ণনগর, কুশুলিয়া, মৌতলা, রতনপুর, ধলবাড়িয়া, মথুরেশপুর ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে স্ব শরীরে গিয়ে কুলা মার্কায় ভোট দেওয়ার বার্তা পৌঁছে দেন।
তার সাথে ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ারুল কবির লিটু, ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, সাবেক সভাপতি গৌতম লস্কর, শ্রমিকলীগের সভাপতি শেখ শাহাজালাল, মুক্তিযোদ্ধা খান আহসান উল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *