ঢাকাFriday , 28 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে নাশকতা মামলায় গ্রেফতার ৭

admin ঢাকা
আপডেট: 28 December 2018, 22:14

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে নাশকতা মামলায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শ্রীফলা গ্রামের আমীন উদ্দীনের ছেলে আনিছুর রহমান (৩০), নারায়ণপুর গ্রামের ওলিয়ার পাটোয়ারীর ছেলে আবুল কালাম পাটোয়ারী (৩৫), ব্যাসডাঙ্গা গ্রামের আনছার আলির ছেলে আমজাদ হোসেন (৫০), বরণডালী গ্রামের কেরামত দফাদারের ছেলে শাহদাৎ হোসেন (৫৮), কড়িয়াখালী গ্রামের জবেদ আলির ছেলে মোশারফ হোসেন (৪৯), মঙ্গলকোট গ্রামের শাহাদাত সরদারের ছেলে খাততাব আলি (৪৯) ও আওয়ালগাতী গ্রামের ইসমাইল মোড়লের ছেলে আকতারুজ্জামান (৪০)।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নাশকতা সৃষ্টির মামলা রয়েছে। শুক্রবার সকালে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *