ঢাকাThursday , 27 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে নৌকা ও কুলার সমর্থকদের মধে সংঘর্ষে আহত ১৫

admin ঢাকা
আপডেট: 27 December 2018, 22:49

আরিফুল ইসলাম রোহিত: সাতক্ষীরা-৪ আসনের শ্যামনগরে নৌকা ও বিকল্পধারার সমর্থকদের মধে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় মারাত্মাক আহত তিনজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার শ্যামনগর প্রাণিসম্পদ অফিস এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এই আসনের বিকল্পধারার প্রার্থী এইচএম গোলাম রেজা জানান, প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তার দলের সাতজন সমর্থক আহত হয়েছেন। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মোটর সাইকেল ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়। আহত মিজানুর রহমান, কামাল হোসেন ও বাপ্পীকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জন্য তিনি নৌকার সমথকদের দায়ী করেন।
এদিকে, একই আসনের আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী এসএম জগলুল হায়দার জানান, বুধবার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলনের ওপর হামলার প্রতিবাদ জানানোর চেষ্টার সময় গোলাম রেজার কুলা প্রতীকের সমর্থকদের হামলায় আবদুল হাকিম ও আবু আলমসহ তার দলের আটজন আহত হয়েছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *