ঢাকাThursday , 27 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আ’লীগের বিশাল সমাবেশ: নৌকার প্রার্থী রবিকে নির্বাচিত করার আহবান শীর্ষ নেতৃবৃন্দের

admin ঢাকা
আপডেট: 27 December 2018, 20:39

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের জনসমুদ্রে দাড়িয়ে আওয়ামী লীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগ-শ্রমিকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সাতক্ষীরা-২ আসনের মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকালে জেলা আওয়ামী লীগ আয়োজিত এই সমাবেশ কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের পদচারণায় জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর আসনের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, ‘নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক। নৌকায় ভোট দিলে দেশ ও জনগণের উন্নয়ন হয়। সামনে দেশবাসীর জন্য সুদিন আসছে। দেশের চলমান উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। সেজন্য সকলকে আবারও নৌকায় ভোট দিতে হবে। সদরে উন্নয়ন হয়েছে বলেই সাতক্ষীরার মানুষ স্বাধীনতা বিরোধীদের প্রত্যাখান করেছে। নির্বাচনী সমাবেশে মানুষের এই বাঁধভাঙ্গা গণজোয়ারই প্রমাণ করে সাতক্ষীরা সদর আসনের মানুষ স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগের নৌকার পক্ষে আছে।’


সামবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়র শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিম সাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জ্যোৎস্না আরা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ডা. মুনছুর আহমেদ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মন্জুর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোশতাক আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শেখ সাহিদ উদ্দিন, প্রচার সম্পাদক শেখ নুরুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল হক নান্টু, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ সরদার, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিন প্রমুখ।সমাবেশে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল সহকারে জনসভাস্থলে সমবেত হলে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে সমাবেশস্থল। লোকারণ্য হয়ে জনসমুদ্রে পরিণত হয় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক। সমাবেশ পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *