মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাইফুজ্জামান শিখরের প্রচারণায় আসাদুজ্জামান বাবু
ডেস্ক রিপোর্ট: মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী সাইফুজ্জামান শিখরকে বিজয়ী করতে তার পক্ষে প্রচারণা চালিয়েছেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল ১২টায় মাগুরার বগিয়া ইউনিয়নের আলোকদিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
এ সময় আসাদুজ্জামান বাবুর সাথে ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল মেয়র সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পারভেজ ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যায়ল ছাত্রলীগ নেতা তাহমীদ সুজা, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের নেতা ফয়সাল আহমেদ অপু প্রমুখ।
এর আগে যশোর বিমান বন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারি একান্ত সচিব ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাইফুজ্জামান শিখরের সাথে সৌজন্য সাক্ষাত করেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুসহ নেতৃবৃন্দ।

Leave a Reply