ঢাকাWednesday , 26 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় মহিলা আ.লীগের সমাবেশ

admin ঢাকা
আপডেট: 26 December 2018, 22:34

এম ওসমান, বেনাপোল: যশোর-১ আসনের পুটখালী মহিলা আওয়ামী লীগের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন মহাজোট প্রার্থী শেখ আফিল উদ্দিনের সহধর্মিনী তাহেরা সোবাহ।
তিনি বলেন, শেখ হাসিনার নৌকায় ভোট দিলে এলাকার এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জিত হবে। আজকের বাংলাদেশ আর্থিক দিক থেকে যেমন শক্তিশালী তেমনি সকল দিকে অনেক সমৃদ্ধশালী। তবে কোনো প্রতিঘাত বা বাধা বাংলাদেশের অগ্রযাত্রাকে আর থামিয়ে রাখতে পারবে না। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে নৌকার বিকল্প নেই। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তবে ৩০ ডিসেম্বর শার্শায় নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।
বুধবার শার্শার পুটখালীতে পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, সালমা তুহিনসহ মহিলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *