রমজাননগরে ৬ বিএনপি কর্মীর আ’লীগে যোগদান
রমজাননগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মোড়লের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন ৬ বিএনপি নেতাকর্মী। বুধবার (২৬ ডিসেম্বর) বিকালে ভেটখালী বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে ইউনিয়ন সভাপতি ফজলুল হক মোড়লের হাতে ফুলের তোড়া দিয়ে ভেটখালী গ্রামের মোস্তফা গাজীর ছেলে ইউপি সদস্য মহাসীন গাজী, মৃত আবেদ আলীর ছেলে ছন্নত গাজী, শুকুর আলী, ফারুক গাজীসহ ৬ জন আওয়ামী লীগে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়াত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী, প্রাক্তন চেয়ারম্যান আকবার আলী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফ্ফার, মাজেদ, জিএম মহাসীন হুদা, বাবু মনো রঞ্জন মিস্ত্রী, আওয়ামী লীগ নেতা বাবু ধর্মদাশ কর্মকার প্রমুখ।

Leave a Reply