নৌকায় ভোট দিন, আধুনিক সাতক্ষীরা উপহার দেবো: রুহুল হক
আশরাফুল ইসলাম, নলতা (কালিগঞ্জ): সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক বলেছেন, নৌকার পালে হাওয়া লেগেছে। দেশের মানুষ আজ আওয়ামী লীগের সাথেই আছে। তাই বিএনপি-জামায়াত নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে। এমনকি তাদের নেতারা দেশে-বিদেশে বসে আবারও সন্ত্রাস ও নাশকতার ষড়যন্ত্র করছে। বিএনপি জোট সরকার ক্ষমতায় থাকতে এদেশে মানুষ ছিল চরম নিরাপত্তাহীনতায়। দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিএনপি সরকার বাংলাদেশকে কলংকিত করেছিল। সেই কলংকের কালিমা মুছে দেশ এখন উন্নত দেশে পরিণত হয়েছে। তাই আমরা দেশকে আর পিছনের দিকে যেতে দেব না।
বুধবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টায় কালিগঞ্জের নলতায় ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের আয়োজনে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা. রুহুল হক আরো বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিকে কোনভাবেই ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এদেশকে আর জঙ্গী রাষ্ট্র নামে পরিচিত হতে দেওয়া হবে না। বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার দিকে অনেক দূর অগ্রসর হয়েছে। এই অগ্রযাত্রায় সবাইকে শরীক হতে হবে। তিনি উন্নত, সমৃদ্ধ দেশ গড়তে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
ডা. রুহুল হক বলেন, আপনারা সকলেই নৌকায় ভোট দিন, আমি আপনাদের আধুনিক সাতক্ষীরা উপহার দেবো।

তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট’র সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সাতক্ষীরা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান, আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. গণি, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান, কালিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, আশাশুনি উপজেলা সাধারণ সম্পাদক অ্যাড. শহিদুল ইসলাম পিন্টু, দেবহাটা উপজেলা সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, নলতা ইউনয়ন সভাপতি আনিছুজ্জামান খোকন, সহ-সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন পাড় প্রমুখ।

Leave a Reply