দেবহাটায় টাকা বিতরণের সময় বিএনপির ৭ কর্মী আটক
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিএনপির সাত কর্মীকে আটক করেছে পুলিশ। জাল টাকা বিতরণকালে ৩৫টি এক হাজার টাকার নোটসহ তাদের আটক করা হয় বলে পুলিশের দাবি।
বুধবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পারুলিয়া কাশেম পার্ক এলাকায় জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রার্থীর পক্ষে এ টাকা বিতরণকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার গরানবাড়িয়া গ্রামের হোসেন আলী গাজীর ছেলে হাফিজুল ইসলাম (৩২), মাঝ পারুলিয়া গ্রামের মৃত গোলাম কুদ্দুস মোল্যার ছেলে মারুফ হোসেন মোল্যা (৪২), সখিপুর গ্রামের মৃত নুরুল আলমের ছেলে মোখলেছুর রহমান (৫৫), চালতেতলা গ্রামের নওশের আলীর ছেলে নুুর আলী (৩৫), নাজিরেরঘের গ্রামের মৃত আশরাফ মোড়লের ছেলে আফজাল হোসেন (৪৫), পশ্চিম কুলিয়া গ্রামের নবাত আলীর ছেলে অজিত (৪৫) ও রতেœশ্বরপুর গ্রামের ফজর আলীর ছেলে হাফিজুল ইসলাম (৪৫)।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র জানান, নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের বিভ্রান্ত করতে জাল টাকা ছড়িয়ে এলাকার পরিস্থিতি নষ্ট করার খবর পেয়ে অভিযান পরিচালনা করে ৩৫টি এক হাজার টাকার জাল নোটসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর ক (খ)/২৫ঘ ধারায় মামলা করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এসআই মামুনুর রহমান আটকৃতদের বিরুদ্ধে মামলা করেন।

Leave a Reply