ঢাকাWednesday , 26 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার চন্ডিপুরে নৌকার পক্ষে সভা

admin ঢাকা
আপডেট: 26 December 2018, 20:10

সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার সখিপুরের চন্ডিপুরে নৌকার পক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকাল ৫টায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সখিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, তাঁতীলীগের আহবায়ক ইউপি সদস্য আকবার আলী, ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ।
এ সময় উপস্থিত ছিলেন সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মহাব্বত আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন খোকন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্টু, মাসুদ আনোয়ার মিলন চৌধুরী, ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ, আরতী রাণী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *