ঢাকাTuesday , 25 December 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-৪ আসনে নৌকার প্রার্থীর পক্ষে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 25 December 2018, 23:17

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: সাতক্ষীরা-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এসএম জগলুল হায়দার এমপির পক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের নেতৃবৃন্দ দিনব্যাপী গণসংযোগ করেছেন।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধার সন্তান শাহনাজ পারভীন মিলি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা ইউনিটের যুগ্ম আহবায়ক কালিগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুকের নেতৃত্বে সাতক্ষীরা-৪ আসনের আওতাধীন কুশুলিয়া জিরণগাছা, মুকুন্দপুর চৌমুহনী, কৃষ্ণনগর বাজার, কাশিমাড়ি, ঝাপালী, নওয়াবেঁকী, মুন্সীগঞ্জ, বংশীপুর ও শ্যামনগর সদরে গণসংযোগ করা হয়। এসময় বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
প্রচারণা টিম শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ সুমনের সঞ্চালনায় সাংবাদিকদের সাথে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান, সহকারী কমান্ডার আলহাজ্জ্ব শেখ আব্দুর রউফ, শেখ মনির আহম্মেদ, এসএম শাহাদাত হোসেন, শেখ নুর মোহাম্মদ, আবু বক্কর সিদ্দীক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের শেখ শাহিনুর হোসেন, সাইফুল ইসলাম, আলম হায়দার, জয়নাল আবেদীন, আব্দুল গফফার মিন্টু, রেজাউল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *